1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে --নৌপরিবহন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছাত্রদের রক্তে অর্জিত সুযোগকে কাজে লাগাতে হবে –নৌপরিবহন উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। বিআইডব্লিউটিসি’র সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালনের করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে কাজে লাগাতে হবে, যেকোনো অনিয়ম দূর করতে হবে।

আজ বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় পরিদর্শনের পর সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক বিআইডব্লিউটিসি’র পরিচালকও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71