1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে: ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে: ফখরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের শাসন স্থাপন করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের নিদের্শ দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের আশ্রয় বিএনপিতে নেই।

এসময় তিনি ৬০০ দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। মোট ২ হাজার কম্বল বিতরণ করবে জেলা বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, শীতের মৌসুমে দুুস্থ্যদের জন্য সরকার কোন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। তাই আমরা নিজেরই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71