1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনবান্ধব ভূমিসেবায় কাজ করছে ভূমি মন্ত্রণালয় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনবান্ধব ভূমিসেবায় কাজ করছে ভূমি মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে অটোমেটেড ভূমি সেবা (land.gov.bd) চালু করা হয়েছে। এ সিস্টেমে নাগরিকগণ একবার নিজ নিজ মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হয়েছিল। ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক সুবিধার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ে সেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা নিতে পারছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71