1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে -- পরিবেশ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে — পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে। উন্নয়নের মডেলে পরিবর্তন আনতে হবে এবং দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে ‘জার্নালিজম ইন দ্য এজ অভ্‌ এনার্জি ট্রানজিশন: কপ ২৯ কভারেজ স্ট্রাটেজিস অ্যান্ড মেন্টরিং’ শীর্ষক মেন্টরিং প্রোগ্রামে ভিডিও বার্তায় এসব কথা বলেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও আসন্ন কপ ২৯ এর সংবাদ সংগ্রহের প্রস্তুতি।

রিজওয়ানা হাসান আরো বলেন, জলবায়ু সম্মেলনগুলো থেকে দক্ষতার সাথে সংবাদ সংগ্রহ জরুরি। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সঞ্চালনায় ছিলেন ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রোম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। সিনিয়র সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে মেন্টর হিসেবে ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71