
নিজস্ব প্রতিবেদক:-
সেনানিবাসে শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ড জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশ করেছে। শহীদ পরিবারের নিরাপত্তায় উদ্যোগের ঘোষণা দেন তিনি।
জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরও সতর্ক হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সেনানিবাসে শহীদ সেনা দিবস উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বরণ করা আমাদের দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আমাদের আরও সতর্ক হতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পিলখানার হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস।’
এ সময় শহীদ পরিবারের সদস্য ও সন্তানদের নিরাপত্তার জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯