1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: সিইসি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত: সিইসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য তার কমিশন ‘পুরোপুরি প্রস্তুত’।

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী আমরা প্রস্তুত। যখনই তিনি চান, আমাদের তরফ থেকে সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় নির্বাচনের ষোলোআনা প্রস্তুতি চলছে। এ মুহূর্তে স্থানীয় নির্বাচন করা নিয়ে কোনো চিন্তা আমাদের নেই।”

বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা তুলে ধরেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইংগিত করেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইনডিকেশন দিয়েছেন, সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তবর্তীকালীন সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তাস্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথাই ভাবছি।”

নির্বাচনী আসন সীমানা পুনঃনির্ধারণ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71