টাইমসনিউজ ডেস্ক:-
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বেড়েছে প্রায় ৪৬৮টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আকতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, গড়ে প্রতি ৩০০ ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করে মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ইসি সচিব বলেন, খসড়া তালিকা নিয়ে আপত্তি ও অভিযোগ আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এসব অভিযোগ নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর ২০ অক্টোবর তালিকা চূড়ান্ত করা হবে।
খসড়া তালিকা অনুযায়ী, এবার মোট বুথের সংখ্যা হবে ২ লাথ ৪৪ হাজার ৪৬টি। গত নির্বাচনের তুলনায় বুথ কমেছে প্রায় ১৭,৪২৬টি।
পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি বুথ এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি বুথ থাকবে। প্রতি ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি বুথ এবং প্রতি ৫০০ নারী ভোটারের জন্য একটি বুথ নির্ধারণ করা হয়েছে বলে জানান ইসি সচিব।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯