1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর টহল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা, সেনাবাহিনীর টহল

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকাল থেকে পুলিশ সদস্য মোতায়েন আছেন। দলটির কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় সেনাবাহিনীর একাধিক দলকে টহল দিতে দেখা গেছে। তবে ভাঙচুর–অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে জাপার কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি।

কাকরাইলে দলের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও আজ শনিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জাপা। সেই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’র ব্যানারে। এ পরিস্থিতিতে আজ কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশের নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টি তাদের আজকের সমাবেশ স্থগিত করেছে। তবে যেহেতু সমাবেশ ও পাল্টা কর্মসূচির ঘোষণা ছিল, সে কারণে ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71