1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জামায়াতের নিবন্ধন পুনর্বহালের সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছে আদালত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

জামায়াতের নিবন্ধন পুনর্বহালের সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছে আদালত

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বাতিলের রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ চার বিচারপতির স্বাক্ষরের পর আপিল বেঞ্চে দেওয়া এ আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া সংক্রান্ত আপিল শুনানি শুরু হয়। পরে ১৪ মে শুনানি শেষ হয়। রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করেন আদালত।

এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৩ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71