1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জুলাই বিপ্লবে শহিদদের জাতি স্মরণে রাখবে - ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই বিপ্লবে শহিদদের জাতি স্মরণে রাখবে – ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
Oplus_131072

টাইমসনিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে শহিদরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদমুক্ত করতে আত্মোৎসর্গ করেছেন। এ বিপ্লবে শহিদদের জাতি স্মরণে রাখবে।

উপদেষ্টা আজ কক্সবাজারের চকোরিয়া উপজেলার আছদ আলী পাড়া গ্রামে জুলাই বিপ্লবের শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের শোষণ, অত্যাচার ও নির্যাতনে নিষ্পেষিত ছিল। তৎকালীন ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে হত্যা এবং মানুষের বাক্‌স্বাধীনতাকে হরণ করেছিল। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে ছাত্র-জনতা অভাবনীয় ভূমিকা রেখেছে। দেশমাতৃকাকে ফ্যাসিবাদমুক্ত করতে তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এ ঋণ শোধ করা যাবে না।

উপদেষ্টা শহিদ আহসান হাবিবের পিতার উদ্দেশ্যে বলেন, আপনার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। এটি অত্যন্ত গর্বের। আমরা আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারব না। তবে সরকার সব সময় আপনার পাশে আছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লব ফাউন্ডেশনের পক্ষ হতে জুলাই বিপ্লবে শহিদ প্রত্যেকটি পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করা হবে। এসময় উপদেষ্টা আস সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহিদ আহসান হাবিবের পিতার হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া, তিনি জুলাই বিপ্লবে চট্টগ্রামে প্রথম শহিদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর পিতার হাতেও আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই লাখ টাকার চেক তুলে দেন।

পরে উপদেষ্টা শহিদ আহসান হাবিব ও শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়া, তিনি চকোরিয়া আবাসিক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন এবং চকোরিয়া গ্রামার স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71