1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জেলেদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে-- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জেলেদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলেদেরকে যদি একেবারে সুদমুক্ত ঋণ দিতে নাও পারি তাহলে স্বল্প সুদে যাতে ঋণ দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বছরে তিনবার ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে। এই নিষিদ্ধকালীন জেলেদের জন্য অন্য কিছু করা যায় কি না সে ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। তবে এ কাজগুলো করতে আমাদের একটু সময় দিতে হবে।

আজ ভোলা জেলা সদরের ভোলার খাল-সংলগ্ন বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, যে জেলায় ইলিশের উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না। ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশের গভীর জলসীমায় অনুপ্রবেশ করে যারা মাছ ধরে নিয়ে যায় তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে উপদেষ্টা নির্দেশ দেন। এছাড়া মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন।

ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের পরিচালক মোঃ মোল্লা এমদাদুল্লাহ, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ এরশাদ ও জেলে সর্দার বশির গাজী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71