1. admin@timesnews71.com : অ্যাডমিন :
“জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর” | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

“জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর”

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরে ২০২২-২৩ অর্থবছরের এপিএ পুরস্কার ও ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, ফলাফলধর্মী কর্মকান্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা Performance মূল্যায়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা APA প্রতি বছর স্বাক্ষর করা হয়। এপিএ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বিগত ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২২-২৩ অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। সামনে আরও ভালো করবে। নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আইন/বিধি/নীতিমালা প্রণয়ন ইত্যাদি লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এ বিভাগের কার্যক্রমের গতি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। এপিএ’তে লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলেই দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরকারী ও দপ্তর/সংস্থাগুলো হলো: বিইআরসি’র চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, বিপিসি’র চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান, বিএমডি’র মহাপরিচালক মোঃ আব্দুল কাইউম সরকার, পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, হাইড্রোকার্বন ইউনিট-এর মহাপরিচালক মোঃ শামীম খান, জিএসবি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইলিয়াস হোসেন, বিস্ফোরক পরিদপ্তর-এর প্রধান বিস্ফোরক পরিদর্শক সুলতানা ইয়াসমীন ও বিপিআই-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খেনচান ।

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে পেট্রোবাংলা- প্রথম স্থান, জিএসবি- দ্বিতীয় স্থান এবং বিএমডি- তৃতীয় স্থান অর্জন করে এবং পুরস্কারপ্রাপ্ত হন।

২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দপ্তর/সংস্থা প্রধান হিসেবে অর্জন করে বিপিআই-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খেনচান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ০২-৯ম গ্রেড হতে- যু্গ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন ও যু্গ্মসচিব মোছাঃ মোর্শেদা ফেরদৌস, ১০-১৬ম গ্রেড হতে- প্রশাসনিক কর্মকর্তা দিনেশ চন্দ্র দাস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিলন হোসেন এবং ১৭-২০তম গ্রেড হতে- অফিস সহায়ক মোঃ এমদাদুল হক ও অফিস সহায়ক মোঃ শাহিনুর ইসলাম পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71