টাইমসনিউজ ডেস্ক
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য প্রাইসিং ফর্মুলার আলোকে পুনর্নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত
ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা,
কেরোসিন ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা,
অকটেন ১২৫ থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২৬ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১২২ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। উক্ত মূল্য ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯