টাইমসনিউজ ডেস্ক:
ইসরায়েলে টানা দুই বছর ধরে প্রতিদিন হামলা চালানোর মতো যথেষ্ট সামরিক সক্ষমতা ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উপদেষ্টা। সোমবার আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি এই হুঁশিয়ারি দেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের গুদামঘর, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য স্থাপনাগুলো এতটাই বিশাল যে, আমরা এখনও আমাদের অধিকাংশ প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকরী ক্ষেপণাস্ত্র প্রদর্শন করিনি।’
যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি উল্লেখ করে এই সামরিক উপদেষ্টা যোগ করেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলেও, আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তবুও আমাদের স্থাপনাগুলোর সরঞ্জাম ফুরিয়ে যাবে না।’
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯