1. admin@timesnews71.com : অ্যাডমিন :
টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে -- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে — শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে সকল ফ্যাক্টরির মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে। উপদেষ্টা অন্যান্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় একইভাবে তাদের জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাদের সকল শ্রমিকের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে।

উপদেষ্টা আরো বলেন, টিএনজেড লি. ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ডার্ড গ্রুপ, টিএনজেড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71