1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে।

সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তাদের প্রচুর টাকা। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহতো করবে।

তিনি বলেন, আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি। যারা এসব কাজ করছে আমি তাদের ঘুম হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানেই হোক কোথাও স্থান পাবে না। আমি আমার বাহিনীকে বলে দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামী কাল থেকে কোথাও যেন কিছু না ঘটে তারা এই ব্যবস্থা নিবে এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। আর তারা যদি এইটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।

এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

পরে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71