
টাইমসনিউজ ডেস্ক
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। কারণ, এই সরকার বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।
অপরদিকে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন।
বোরেল বলেন, ইইউ নতুন প্রশাসনের সঙ্গে জড়িত থাকতে এবং সংকট থেকে এই উত্তরণকে সমর্থন করতে উন্মুখ। সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধায় পরিচালিত একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হতে মুখিয়ে আছে ইইউ।