1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

আমিনুর রহমান,

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গত ৪ মে রাতে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা এলাকায় চার্লস জনি ত্রæজ(৩৯) এর বসত বাড়িতে ডাকাতি সংঘটিত করে। পরবর্তী সময়ে চার্লস জনির করার মামলার ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে, ওই ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহারকৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটককৃত ডাকাত চক্রের ৫ সদস্যরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার সুরুপদিয়া এলাকার মোঃ ইউসুফ মাতবরের ছেলে মোঃ শফিকুল ইসলাম(২০) খলিল শেখের ছেলে সুমন শেখ(২৩) মোঃ ওহাব শেখের ছেলে বাবুল শেখ(৩৬) রশিদ মাতবরের ছেলে সৈয়দ আলী মাতবর(২৭) মোঃ খোরশেদ মাতবরের স্ত্রী কমলা বেগম(৫৫)। গ্রেফকৃত বাবুল শেখের বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মামলা আছে।
দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এ বিষয়ে বলেন, আটককৃত ডাকাতগণ একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। এরা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। রাতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে পুলিশ তথ্য পেয়েছে। সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহ জালাল, উপ-পরিদর্শক অজিত কুমার রায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71