1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তবে ফুটপাতে দোকান বসতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তা আর ফুটপাত আলাদা জিনিস। রাস্তায় দোকানপাট বসতে পারবে না।’

চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে উপদেষ্টা স্বীকার করেন যে, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে।

তিনি বলেছেন, ‘তবে যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর একসময় খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল। এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে সেখানকার পরিস্থিতি। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। রাস্তা থেকে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে যেসব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন তারা অনেকেই নতুন এসেছেন। তাদের অলিগলি চেনার সুযোগ দিতে হবে। রিকশা মূল সড়কে আসা বন্ধ করতে বলা হয়েছে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে বলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71