1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা থেকে আবার দিল্লি গেলেন ডোনাল্ড লু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা থেকে আবার দিল্লি গেলেন ডোনাল্ড লু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

দুই দিনের সফর শেষে ঢাকা থেকে আবার দিল্লি গেলেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোববার বিকেলে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। এরআগে রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধিরা।

অন্তর্বর্তী সরকার গঠনের ৩৮ দিনের মাথায় ঢাকায় আসে ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এসময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনুস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা। এসময় সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে ২০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইউএসএআইডির মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়।

এরপর পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তাসহ নানা ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিব জানান এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোন কথা হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি।

এরআগে দুই দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। ওই দিন বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। এ সময় ডোনাল্ড লুকে উষ্ণ অভ্যর্থনা জানান আমেরিকার ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট আইজ্যাক নেইম্যান, ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

গত ৪ মাসের মাথায় এটি ছিল তাঁর দ্বিতীয় দফায় ঢাকা সফর। সবশেষ তিনি যখন ঢাকা সফরে আসেন তখন দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71