1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা দোহারে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান মেজিস্ট্রেট জরিমানা। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা দোহারে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান মেজিস্ট্রেট জরিমানা।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকার দোহারে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে চার দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে উপজেলার জয়পাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে ব্যবসায়ী আনন্দ দাসকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যবসায়িকে ১০ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানগুলো থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71