1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা নতুন ট্রেন যাবে খুলনা/বেনাপোল, উদ্বোধন ২৪ ডিসেম্বর | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকা নতুন ট্রেন যাবে খুলনা/বেনাপোল, উদ্বোধন ২৪ ডিসেম্বর

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন চালুকৃত এ ট্রেন যোগে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকা থেকে খুলনা/বেনাপোল পৌঁছানো যাবে।

উল্লেখ্য যে, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘন্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘন্টা ৩৫ মিনিট অর্থাৎ নতুন চালুকৃত ট্রেনযোগে ঢাকা-খুলনা/বেনাপোল যাতায়াতে সময় কম লাগবে যথাক্রমে ৫ ঘন্টা ৩৫ মিনিট ও প্রায় ৪ ঘন্টা ।

আগামী ২৪ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান উপরে বর্ণিত দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

ট্রেনের বিস্তারিত তথ্য নিম্নরূপ:

ট্রেনের নম্বর ও নাম: ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস।

ট্রেনের শ্রেণী: ‘খ’ শ্রেণী।

সাপ্তাহিক বন্ধের দিন: সোমবার

ট্রেনের রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা নিম্নরূপঃ

১।

৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস

আপ-ডাউন উভয়পথে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশন।

২।

৮২৭/৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস।

আপ-ডাউন উভয়পথে যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71