1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে – প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে। বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি ও কারিগরী শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই।

আজ ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের নতুন প্রজন্ম যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে, তা হলেই দেশের দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব হবে। এই লক্ষ্যে গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তা প্রদান করেন। উলকাসেমি প্রাইভেট লিমিটেডের (ULKASEMI Pvt. Ltd.) প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক বক্তব্য রাখেন।

সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। অনুষ্ঠানের তিনজন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল ও ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71