1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে-- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে– শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের কাজ করার স্পৃহা নতুন বাংলাদেশকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।

আজ ঢাকায় ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদেরকে বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না। বাজার অস্থিতিশীল করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ মাহমুদ আরো বলেন, দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো শক্তিশালী করা হচ্ছে। আইনটি সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে কথা বলা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন।

তরুণদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে একই সাথে জনকল্যাণও হবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা আসলে সরকার তা মোকাবিলা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71