1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তরুণীকে মারধর মামলায় আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তরুণীকে মারধর মামলায় আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজ’-এ এক তরুণীকে মারধরের মামলায় দুই কর্মচারীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-আপন কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন। রামপুরা থানার (নারী-শিশু) আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী ওই তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

এ ঘটনায় গতকাল সোমবার তাদের আটক করে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও ৩২৩ ধারায় মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউজে গত ১১ এপ্রিল বিকাল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সাথে অসৌজন্যমূলক আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71