1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তাতি-বাজারে হামলায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করবে সরকার। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তাতি-বাজারে হামলায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করবে সরকার।

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান এবং তাদের চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার। পাশাপাশি এ হামলায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করবে সরকার।

উপদেষ্টা গতকাল রাজধানীর তাঁতি বাজার পূজা মণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দুর্বৃত্তকারীরা বিভিন্ন ভাবে দুর্গাপূজায় নাশকতা করার চেষ্টা করছে। কিন্তু সরকার তাদের নাশকতা করার কোনো সুযোগ দিবেনা। তিনি আরো বলেন, দুষ্কৃতকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের কোনো ঘটনা ঘটানোর সাহস না পায় সরকার তার একটি নিদর্শন স্থাপন করতে চায়।

এরপর তিনি রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন।

উল্লেখ্য, গতকাল কিছু দুষ্কৃতকারী রাজধানীর তাঁতি বাজার পূজা মন্ডপে কাঁচের বোতল ছোড়ার চেষ্টা করে। কাঁচের বোতল নিক্ষেপকা‌রীকে স্থানীয় জনগণ ধাওয়া করে ধরার সময় তারা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়। খবরটি পাওয়ার সাথে সাথে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম আহতদের হাসপাতালে দেখতে যান।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71