1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

গাজীপুরের জয়দেবপুরে সালনা ও ছয়দানা হাজীর পুকুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে এপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২টি বুস্টার জব্দ করেন। 

এসময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ২” ব্যাসের ৭০০ মিটার, ১” ব্যাসের ২৫০ মিটার, ৩/৪” ব্যাসের ১০০ মিটার হোস পাইপ ও ১” ব্যাসের ৮০০ মিটার পাইপ লাইন উত্তোলন ও জব্দ করা হয়।  

এ সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে প্রায় ১০০টি বাড়ির ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71