1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল, আহত শিশু-নারী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল, আহত শিশু-নারী

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের মিছিল থেকে ঢিলে ট্রেনে থাকা এক শিশু রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ সোমবার বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা একটি ট্রেন থামানোর চেষ্টা করে। কিন্তু চালক ওই ট্রেন না থামিয়ে এগিয়ে যায়। এরমধ্যে মিছিল থেকে কিছু শিক্ষার্থী ট্রেনে ঢিল ছুঁড়তে থাকে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেন মহাখালী রেলগেট অতিক্রম করার সময় থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রেনটি গতি সম্পন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হচ্ছিল না। এ সময় বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন ট্রেনে ঢিল ছোঁড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়।

এদিকে, শিক্ষার্থীরা রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বেড়েছে যানবাহনের সারি।

রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71