1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনড় তুরস্কের পার্লামেন্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনড় তুরস্কের পার্লামেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

তুরস্কের কুর্দি ইসলামপন্থি রাজনৈতিক দল হিদা পারের নেতারা তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, বিলটিতে বলা হয়েছে, দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরাইলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থি হিদা পার দল চারটি আসনের অধিকারি হয়েছে। ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারনা করা যায়, হিদা পারের পক্ষ থেকে আনীত বিলটি তুর্কি সংসদে পাস হয়ে যাবে।

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জের ধরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ গত ৫ মে তুর্কি সরকার ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71