1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিনে নৌবাহিনী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিনে নৌবাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসির কষ্ট লাঘবে এগিয়ে এসেছে নৌবাহিনী। সেন্টমার্টিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিলো নৌবাহিনী।

সোমবার (২ জুন) দিনব্যাপি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। নৌবাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন গমন করে। এরপর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও নৌবাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের ‘বিএন ইসলমিক স্কুল ও কলেজ’ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। নৌবাহিনী বিগত বছরগুলোতেও সেন্টমার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71