1. admin@timesnews71.com : অ্যাডমিন :
"দশ দিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসার দখল গ্রহণ করতে হবে" | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

“দশ দিনের মধ্যে বরাদ্দপ্রাপ্ত সরকারি বাসার দখল গ্রহণ করতে হবে”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তর, ঢাকা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা/বাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক সময়

বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দগ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলতার গ্রহণ করেন না। তাছাড়া, অনেকে বাসাটি খালি থাকা সত্ত্বেও বাসার দখল গ্রহণ না করে দীর্ঘদিন পর বরাদ্দকৃত বাসাটির পরিবর্তে অন্য একটি বাসা বাদের জন্য আবেদন করেন কিংবা বাসাটির বরাদ্দ বাতিলের আবেদন করেন।

এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্যদের বাসা বরাদ দেয়া সম্ভব হচ্ছে না।

সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাসা/বাড়ির বরাদ্দ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যাতে বরাদ্দ পাওয়ার পর বরাদ্দ পত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে দখলভার গ্রহণ কিংবা দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সাথে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71