1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী । | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

আজ ০৬ জুন বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে আরলা ফুডস এর নবনির্মিত অত্যাধুনিক আল্ট্রা হাই টেম্পারেচার দুধ উৎপাদন ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ১৭ কোটি মানুষের এই দেশে দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রায় কাছাকাছি পৌঁছেছি। দুধ উৎপাদনে কিছুটা যে ঘাটতি আছে তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সহজেই কাটিয়ে উঠতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে মন্ত্রণালয়ের কাজে উৎসাহ প্রদান করে থাকেন ঠিক একইভাবে তিনি খামারিদের বিভিন্ন ধরনের উদ্যোগকেও উৎসাহ দিয়ে থাকেন বলে মন্তব্য করেন তিনি।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দুধ উৎপাদনে আরলা ফুড ও মিউচুয়াল গ্রুপ যৌথভাবে যে ভূমিকা রাখছে তা দুধ উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

তিনি এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে নতুন নতুন প্রকল্প নেওয়ার মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি বলেন, আমাদের বাঙালী জনজীবনের সাথে সম্পৃক্ত প্রচলিত একটি উক্তি আছে। আর তা হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর এই দুধে ভাতে থাকার জন্য এধরনের উদ্যোগ নিতে হবে বলে তিনি এসময় মন্তব্য করেন।

কোরবানির গরু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাহিদার তুলনায় আমাদের কুরবানীর পশু অনেক বেশি রয়েছে। সুতরাং কুরবানীতে পশুর কোন সংকট হবে না। গাজীপুর এলাকায় পশু খাদ্য হিসেবে গরুকে তুলা খাওয়ানো নিয়ে অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এর ক্ষতিকর দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার ও আরলা ফুডসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71