1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক -- পার্বত্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক — পার্বত্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক। দুর্গাপূজা শুধু সনাতনী সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন বাংলাদেশের মানুষের সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনায় শারদীয় দুর্গোৎসব পালন করা হয়।

আজ খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাতৃ সম্মেলন ও বস্ত্র দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ আমাদের সকলের। অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি শারদীয় দুর্গাপূজা উৎসবে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সকল ধর্মের মানুষকে তাঁর ভালোবাসার বন্ধনে জড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71