1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি কোনো শাস্তি হতে পারে না: মোমেন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি কোনো শাস্তি হতে পারে না: মোমেন

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

এ কে আব্দুল মোমেন
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের এক জায়গা আরেক জায়গায় বদলি কোনো শাস্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি এ কে আব্দুল মোমেন। রোববার (৩০ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি।

আব্দুল মোমেন লিখেছেন, ‘দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না। বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া দরকার।’

সাবেক এই মন্ত্রী আরও লিখেন, ‘অবশ্যই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তড়িতবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবী সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার চাকরি। দুর্নীতি পরায়নরা জনগণের শত্রু, দেশের শত্রু।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71