সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন আমি এমপি হওয়ার পর আমার এলাকাসহ সারা দেশের মানুষ জানতে পারছে কত টাকা বরাদ্দ পেয়েছি। তখন তিনি তার বরাদ্দের অর্থের পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম করলেন না ব্যারিস্টার সুমন।
বুধবার ব্যারিস্টার সুমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আর্থিক বরাদ্দের তালিকার একটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘সুখবর অন্যান্য এলাকার মতো আমরাও নতুন করে ৫০,০০,০০০/- পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেলাম।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররের আর্থিক বরাদ্দের ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনি এলাকা ভিত্তিক এ নগদ টাকা বরাদ্দ করা হলো।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯