1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশজুড়ে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে বানারীপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশজুড়ে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে বানারীপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তিসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শুরু হয়ে ব্যানার-প্লাকার্ড হাতে থাকা শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এক পর্যায়ে এতে সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলোত্তর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ সজীব ।

এসময় তিনি বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাস্তা কিংবা নিজ বাসার সামনে কেউ নিরাপদ নয়। নারীদের কোথাও নিরাপত্তা নেই। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে বলছি,অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন,তা না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71