1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে - ভেনেজুয়েলা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে – ভেনেজুয়েলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:-

দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

শনিবার স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ভেনেজুয়েলা ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের’ মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71