1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে --উপদেষ্টা শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে নির্যাতিত গৃহকর্মী ১৩ বছর বয়সী সম্পূর্ণ সুস্থ কল্পনাকে দেখতে যান। কল্পনাকে তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা ও সফল প্লাস্টিক সার্জারি করার পর সুস্থ জীবন এবং তার মুখমণ্ডলের অবয়ব ফিরে পেয়েছেন। উপদেষ্টা কল্পনার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি কল্পনাকে বলেন, তুমি এখন সুস্থ হয়েছো এবং বাড়িতে যেয়ে লেখাপড়া করবে উত্তরে কল্পনা বলেন, আমি বাড়িতে ফিরে লেখাপড়া করবো, লেখাপড়া শিখে ডাক্তার না হতে পারলে অন্য কিছু হবো, তবে কখনো অন্য 

 বাড়িতে আর কাজ করবো না। উপদেষ্টা কল্পনার লেখাপড়ার খরচের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন এবং বলেন তোমার লেখাপড়া খরচের জন্য আমি দায়িত্ব নিবো তবে, দোষী ব্যক্তির সাথে কখনো আপোষ করবে না। এই দোষী ব্যক্তিকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, আমরা পেপার পত্রিকায় সব সময় নির্যাতিত ভিকটিভের ছবি প্রকাশ করতে দেখি কিন্তু নির্যাতনকারী দোষী ব্যক্তির ছবি প্রকাশ ও প্রচার করতে দেখি না, যারা দোষী তাদের ছবি  মিডিয়ায় প্রচার করতে হবে, তাহলে সমাজের মানুষ অন্যায়কে জানতে পারবে এবং সচেতন  ও সজাগ হবে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা আরও বলেন, ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির বাসিন্দাদের গৃহকর্মী থাকা অবস্থায় কল্পনা বছরের পর বছর ধরে প্রচন্ড নির্যাতন সহ্য করেছে। গতবছর অক্টোবরের শেষ দিকে যখন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয় তখন তার সারা শরীরে একাধিক পোড়ার আঘাত ছিলো এবং তার সামনের চারটি দাঁত ভেঙে দেয় নির্যাতনকারীরা। তিন মাস দশ দিন কঠোর চিকিৎসা এবং একাধিক অস্ত্রপচার ও  প্লাস্টিক সার্জারির পর তার মুখের অবয়ব এবং সুস্থ জীবন ফিরে পাওয়ার পর পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য এখন প্রস্তুত কল্পনা। 

এ সময় উপদেষ্টার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মোঃ আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71