1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দোহারে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জেলে কে কারাদণ্ড | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দোহারে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জেলে কে কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

দোহার প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলার পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং মা ইলিশ সংরক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে দণ্ডবিধি- ১৮৬০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত আনুমানিক সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ ও ব্যবহৃত নৌকা বাজেয়াপ্ত করা হয়।

দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশ অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71