1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধর্ষণের শিকার সেই কিশোরীর আত্মহত্যার মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ধর্ষণের শিকার সেই কিশোরীর আত্মহত্যার মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতি ধর্ষণের শিকার এক কিশোরীকে সালিসে ডেকে উল্টো অপবাদ দেওয়ার পর ক্ষোভে ৬ মার্চ ওই কিশোরী আত্মহত্যা করে। এ ঘটনায় পরদিন মামলা করেন তার মা। আজ সোমবার সকালে কুমিল্লার লাকসাম এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত আসামি রাকিব হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাকিব হোসেন রামগতি উপজেলার পশ্চিম চর কোলাকোপা এলাকার মো. খবির হোসেনের ছেলে।

ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় ৭ মার্চ ১২ জনের বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। এতে রাকিব হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার পর হেলাল উদ্দিন নামের আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কিশোরীর আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিস বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি ওই কিশোরী। উল্টো তাকে অপবাদ দেওয়া হয়। ৬ মার্চ বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যান। এসে দেখেন, মেয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71