1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে আইন করা হবে - আইন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে আইন করা হবে – আইন উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার রাখা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার রায় ৯০ দিনের মধ্যে বিচারের আইন করা হবে। যদি কোন কারণে সম্ভব না হয়, তাহলে এই মামলায় কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। এখন থেকে ধর্ষণের মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া হবে না।

আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলার ক্ষেত্রে যদি কোনো রকমের গাফলতি থাকে, তাহলে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার জন্য সুনির্দিষ্ট আইন সংযোজন করা হবে। একই সঙ্গে ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ সার্টিফিকেট লাগে, কিন্তু আমাদের দেশের সব জায়গায় ডিএনএ সার্টিফিকেট দেওয়ার সুবিধা নেই। এ জন্য ধর্ষণ মামলার বিচার অনেক দেরি হয়। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সংশোধনী আনব যে, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে যে শুধু মেডিকেল সার্টিফিকেটই মামলার বিচার ও তদন্ত কার্যক্রম চালানো সম্ভব তাহলে সে রকম ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, যেসব স্থানে আসামিরা হাতেনাতে ধরা খাবে, সেখানে ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধে এই পরিবর্তন আনার চিন্তা করছি। সরকার অতিদ্রুত জেলা পর্যায় ডিএনএ টেস্ট নেওয়ার জন্য ল্যাবরেটরি তৈরি করবে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71