1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এর মিডিয়া লঞ্চিং আগামী রবিবার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এর মিডিয়া লঞ্চিং আগামী রবিবার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
The Ambassador and Permanent Representative of Bangladesh met IFAD President

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-কে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১লা ডিসেম্বর রবিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এ মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত হবে। তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-এর মাসকাট উন্মোচন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71