1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আমিনুর রহমান – নবাবগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের বাড়ি উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মেয়ে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী দোহার নবাবগঞ্জের ৯৫জন ছাত্রদের মাথায় জাতীয় পাতাকা বেঁধে দিয়ে সম্মান জানানো হয়। একই সাথে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।

উপজেলা বিএনপির বর্ষিয়ান নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা- হারুন অর রশিদ ওসমানী, আব্দুর রশিদ, তপন মোল্লা, পারভেজ বাবুল, মো. সেলিম চৌধুরী, আব্দুল আওয়াল, জসিম মোল্লা. আমজাদ হোসেন, শামীম খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা ইমরান হোসেন, সিফাত হোসেন, ইলিয়াস মিয়া, সবুজ খান, কাজী আলম, কাউসার হোসেন, আফা নূর, ছাত্রদল নেতা মঈন খান তুষার, রুহুল আমীন সংগ্রাম, ইমরান হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71