
টাইমসনিউজ৭১ডেস্ক
আন্তর্জাতিক উচ্চ রক্তচাপ দিবস ২০২৪ পালিত হয়েছে নবাবগঞ্জ উপজেলাতে।নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেলী , আলোচনা সভা ও কেক কাটা এবং সঠিকভাবে উচ্চ রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, এবং দীর্ঘজীবী হোন প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক উচ্চ রক্তচাপ দিবস ২০২৪ পালিত হয়।
১৮ মে শনিবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার হরগোবিন্দ সরকার অনুপ, মেডিকেল অফিসার
ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, ডাক্তার গিয়াসউদ্দিন , ডাক্তার সামসুল ইসলাম। এই সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।