1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

 

আমিনুর রহমান – নবাবগঞ্জ প্রতিনিধি

৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকায় আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালাল। তিনি গত এক মাসের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন। সরকার ঘোষিত অস্ত্র জমাদান , মামলা সংক্রান্ত , চুরি ডাকাতি, মাদক রোধকল্পে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দোহার নবাবগঞ্জ উপজেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর মো. রাফাত বলেন, যৌথবাহিনীর উপস্থিতিতে চলমান পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

মানুষের ভিতরে যে ভয় ভীতি আতঙ্ক কাজ করেছে এই লক্ষ্যে সরকারের নির্দেশনার অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলার যৌথ বাহিনীর উদ্যোগে মাঠ পর্যায়ে কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন। তিনি সকলের সহযোগিতার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আসিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মো. শাহ আলম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71