1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জ থানা পুলিশ ক্রিকেট টিমের টুর্নামেন্ট ফাইনাল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জ থানা পুলিশ ক্রিকেট টিমের টুর্নামেন্ট ফাইনাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ ক্রিকেট টিমের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

মাস্টার ব্লাস্টার বনাম রাইজিং স্টার দলের মধ্যকার চুড়ান্ত খেলা হয়। খেলায় রাইজিং স্টার দল ১৬ রানে জয়লাভ করেছে। টস জিতে রাইজিং স্টার ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে। জবাবে মাস্টার ব্লাস্টার ৮ উইকেটে ১৬০ রান করতে সমর্থ হয়।

প্রধান অতিথি থেকে এ খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাশেদ কামাল সিহাব।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ঝন্টু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা মাশরুফ হীরা, ব্যবসায়ী দেলোয়ার হোসেন।

স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব আনোয়ার হোসেন খেলায় ধারা বর্ণনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপস্থিত ছিলেন আবেদ হোসেন, মো. টুলু, মনির হোসেন, মো. নূরনবী, মুন্না খন্দকার, মো. সুজন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জিএম সারোয়ার, মিল্লাত হোসেন, সবুজ আহমেদ, মো. রশিদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71