1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর বাড়িতে আগুন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর বাড়িতে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমার পাড়ায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম কুমার পাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

এদিকে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা প্রতিবেশি ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পড়ে মারা যান ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল করিম ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতি দিনের মত বুধবার রাতেও খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে, ঘটনার পর পুলিশের কয়েকটি টিম তদন্ত কাজ শুরু করছে। পরে রেজাউল করিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওহাব আলী নামে একজনের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে আগুন পুড়ে মারা যায় ওহাব আলীর মা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71