1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার সন্ধ্যায় ৭টার দিকে মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় অভিযান শুরু হয়।

শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, সন্ধ্যার পর পর তল্লাশি শুরু হয়। আজ সকালে ও দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে যাওয়া হয়। আমরা সন্দেহ করি কিছু থাকতে পারে। সে জন্য সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তল্লাশি শুরু করি। তারা বলেন, তল্লাশি করে আগ্নেয়াস্ত্র বা টাকা-পয়সা পাওয়া যায়নি। ছিল কি না আমরা নিশ্চিত না। যেহেতু সকালে ও দুপুরে গাড়ি ভরে বস্তা নিয়ে যাওয়া হয়েছে। আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি, যেগুলো অন্যের নামে। চাকরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন, সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। তার স্বাক্ষরের ভিত্তিতে অনেক চাকরি পরীক্ষার্থীর রেজাল্ট বৃদ্ধি করা হয়েছে, সেই প্রমাণ আমরা পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা-পয়সা কোথায় থেকে আসতো, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে।

বাসার ভেতরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) অনেক মালামাল পাওয়া গেছে, যেমন—চাল, ডাল, তেল। দুস্থদের ভেতরে যে কম্বল বিতরণ করা হয়, অনেক সংখ্যক সেই কম্বল পাওয়া গেছে। ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয় যে বিস্কিট সেগুলোও অনেক পরিমাণে পাওয়া গেছে, যেগুলোর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ব্র্যান্ডের ঘড়ির খালি বক্স পাওয়া গেছে। দুএকটি ঘড়ি আমরা যেগুলো দেখেছি, প্রতিটিতে নৌকা প্রতীক ও আওয়ামী লীগের পতাকা এবং ভেতরে জয় বাংলা লেখা ছিল। অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছিল। প্রতিটি ঘড়ি মেয়েদের। প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখেছি, লকারে কিছু পাওয়া যায়নি। মাদ্রাসাশিক্ষার্থীদের কিছু ছবি পাওয়া গেছে বাসার ভেতরে, বলেন তারা।

ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, ধানমন্ডির একটি বাসায় থাকতেন নানক। মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন। তবে গত ৫ আগস্টের পরে আর আসেননি। তিনি আরও জনান, গত নির্বাচনের সময় ওই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71