1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নিজ স্বার্থে জুলাইকে ধ্বংস করেছেন, প্রত্যেককেই জুলাইয়ের হিসেব দিতে হবে : হান্নান মাসউদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজ স্বার্থে জুলাইকে ধ্বংস করেছেন, প্রত্যেককেই জুলাইয়ের হিসেব দিতে হবে : হান্নান মাসউদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন, প্রত্যেককেই জুলাইয়ের হিসেব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২২ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

তিনি তার পোস্টে লিখেছেন, নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। বারবার অপ্রিয় কথাগুলো বলায় সবক্ষেত্রেই হয়েছি কোনঠাসা। প্রত্যেককেই হিসেব দিতে হবে, জুলাইয়ের হিসাব।

তিনি আরও লিখেছেন, মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনও হচ্ছি। যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মি. **** মহোদয়!!! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত নয় মাসে?? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদবিরোধী বয়ান তৈরিতে কাজ করছে?? কয়টা মিডিয়া আওয়ামী আমলের দূনীতি,গুম-খুন, কিংবা সন্ত্রাস -চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে??

কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না ক্যান দেশের পূণঃ ক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71