টাইমসনিউজ ডেস্ক:-
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল(বিএআরসি) মিলনায়তনে সিজিআইএআর এর পরামর্শক কমিটির ১০ম সভায় প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি। খাদ্য উৎপাদন ও প্রক্রিজাতকরণসহ সকল পর্যায়ে নজর রাখতে হবে। খাদ্যের মধ্যে হেভি মেটাল(ভারী ধাতু) যাবে না এটা আমরা চাই।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদনের হাব হতে পারে। এদেশের আবহাওয়া ও মাটি খাদ্য উৎপাদনের জন্য ভালো। আমরা কৃষিকে রপ্তানীমূখী করতে পারি, সে সম্ভাবনা আমাদের আছে। কৃষি রপ্তানী পণ্য না হওয়া পর্যন্ত দেশের অর্থনীতি স্থির হবে না বলে মন্ত্রী যোগ করেন।
মন্ত্রী বলেন, কিভাবে সারের ব্যবহার কমানো যায় সে বিষয়ে বিশদভাবে কাজ করতে হবে। সার পরিবেশ, জমি ও মানবস্বাস্থ্যের জন্য ভালো নয়। সারের অতিব্যবহার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, কৃষি সেচ সম্পূর্ণভাবে সোলারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরে যতটুকু সম্ভব সোলারের আওতায় নিয়ে আসা হবে।
বিএআরসি'র নির্বাহী চেয়ারম্যান এবং সিজিআইএআর পরামর্শক কমিটির চেয়ারপার্সন ড. মোঃ আবদুছ ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিজিআইএআর প্রতিষ্ঠান আইআরআরই, সিআইএমএমওয়াইটি, আইএফপিআরআই, সিআইপি এবং আইডাব্লিওএম আই এর প্রতিনিধিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯